মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে তাকে এক তরুণীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর এক তরুণী হোটেলে প্রবেশ করে তার পাশে এসে দাঁড়ান। পরে কাউন্টারে থাকা ব্যক্তির ইশারায় তারা দুজন একটি কক্ষের দিকে এগিয়ে যান। কক্ষের বাইরে অবস্থানকালে তাদের কিছু মুহূর্ত সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে।

তবে ভিডিওতে থাকা তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি এমপি গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম কিনা, সেটিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এর আগে এক তরুণীকে নিয়ে গাজী নজরুল ইসলামের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সময় তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে বুধবার (২২ জুলাই) দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই তাকে ঘিরে বিভিন্ন ভিডিও ও অভিযোগ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে।

এমপি গাজী নজরুল এখন কোথায়?

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বর্তমান অবস্থান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দল থেকে বহিষ্কারের পর তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না তার স্বজন বা দলীয় নেতারা।

গাজী নজরুল ইসলামের দুই ঘনিষ্ঠ আত্মীয় জানান, ভিডিও প্রকাশের পর থেকেই তিনি কারো সঙ্গে যোগাযোগ করছেন না। এমনকি তার দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও তার অবস্থান সম্পর্কে অবগত নন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, নজরুল এখন কোথায় আছেন, তা আমাদের জানা নেই। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো যোগাযোগ হয়নি। তবে তার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নজরুল বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে, তিনি নিজ উদ্যোগে কোথাও অবস্থান করছেন।

গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিক নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

নৈতিক স্খলনের অভিযোগে নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে তার দল। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান (এমপি)। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী