শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুর ও তলুইগাছায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা আটক

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি:
বুধবার ৩০ অক্টোবর বেলা ১২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর গাজীপুর ও তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ভারতীয় ইয়াবা আটক করেছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্হান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাড়ী নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময়ে মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে ০২ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী