বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে ।

২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২, ৩ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। উক্ত প্রশিক্ষণটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, “উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি”। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ