বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইটের কবিতা: “দূর নীলিমায়”

“দূর নীলিমায়”

ডা. গোলাম রহমান (ব্রাইট)

মেঘের উপরে দীপ্ত প্রভা আপন মহিমায় বিলীন
দূর পবনে বিরহের কান্না উদ্বেলিত আর মলিন।
স্বপনে হারায় লোকান্তরে যায় কল্পলোকে সব মেকি
দূর নীলিমায় ধূম্রের কুণ্ডলী রহস্যের ইন্দ্রজাল দেখি।

আকাঙ্ক্ষার বাঁধ নিরাশায় ভাঙ্গে অবাক চেয়ে থাকি
নিদারুণ শূন্যতার ধুধু প্রান্তরে অশ্রু হারায় আঁখি।
নিরুদ্দেশের পথে নিরুত্তাপ নদীতে প্রোমোদ তরী বয়
চৈতন্যের গহীনে ভাবনা গুলো দিগন্তে পড়ে রয়।

আলখেল্লা খুলে নিরব প্রহরে জীবনের গ্লানি ঢাকি
অপরূপ আকাশ- নীলিমার ছবি হৃদয় পটে আঁকি।
মন্দ সমীরণে উদাসী স্বপ্নরা বালু-তটে এসে হাসে
দীর্ঘশ্বাস ছড়ানো অবসাদ গুলো বৈরী বাতাসে ভাসে।

উন্মত্ত আমি মুক্তির নেশায় দূর নীলিমায় হাঁটি
অনুভবে আসে অভিসারে যায় নিগুঢ় ত্বত্ত্বে খাঁটি।
দ্যুতিময় চোখে স্বপ্নহীন রাত দেখিনি কভু আগে
নীলের নেপথ্যে মেঘমল্লার দেশে ভীষণ একা লাগে।

অস্তাচলের পটভূমিতে স্বপ্ন বুনি জনাকীর্ণ পথে হেঁটে
অন্তরালে বসি অসীম আকাশে মেঘপুঞ্জ দেখি ঘেঁটে।
ইন্দ্রধনুর বেশে রংধনুর দেশে স্বপ্নীল ঘুড়ি উড়াই
মৌলিক বিন্যাসে নিবিড় ব্যবচ্ছেদে কেন এতো বড়াই!

কবি:
ডা. গোলাম রহমান (ব্রাইট)
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার