ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে যশোরের রাজগঞ্জের এসএসসি পরীক্ষার্থীরা


যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় দীর্ঘসময় ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়েও আলো না থাকায় তারা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। ফলে উদ্বেগ ও মানসিক চাপে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল। কিন্তু পরীক্ষার প্রথম দিন থেকেই রাজগঞ্জ এলাকায় প্রতিদিন বহুবার লোডশেডিং চলছে। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা একটানা বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান অভিযোগ করে বলেন, “পরীক্ষার আগে রাতে পড়ার সবচেয়ে দরকার হয়। কিন্তু লোডশেডিংয়ের কারণে নিয়মিত পড়তে পারছি না। চার্জার লাইটের ওপর ভরসা করতে হচ্ছে, সেটাও চার্জ থাকে না।”
আরেক পরীক্ষার্থী মেধাবী ছাত্র রিয়াজ হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় পড়ালেখায় বিঘ্ন ঘটছে। খুব দুশ্চিন্তায় আছি।” একজন অভিভাবক খায়রুল আনাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাচ্চারা জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু এই লোডশেডিং আমাদের সব আশা-আকাক্সক্ষায় পানি ঢেলে দিচ্ছে। গভীর রাতেও হঠাৎ বিদ্যুৎ চলে যায়- এভাবে কীভাবে পরীক্ষার্থী পড়বে?”
রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, “এলাকায় সারাদিনে ৬-৭ বার বিদ্যুৎ যায়। কখন যাবে, কখন আসবে- কোনো সময়সূচি নেই। শুধু পরীক্ষার্থী নয়, পুরো এলাকা অতিষ্ঠ।”
স্থানীয়রা জানান, দ্রুত লোডশেডিং স্বাভাবিক না হলে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিসরে ইনচার্জের সঙ্গে যোগাযোগের জন্য অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও, কল রিসিভ হয়নি। একারণে কোনো মন্তব্য নেওয়া সম্ভাব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একটাই প্রশ্ন- “জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এই দুর্ভোগ কতদিন চলবে?”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


