শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিষখালীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন :

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে : সাবেক এমপি হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: বিএনপি টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। একটি বিশেষ দল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশকে আবারও ‘১/১১’র পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।”

সম্মেলনে খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন যুবদল নেতা মেহেদি হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি। এ সময় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কুষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপির অন্যতম নেতা মোসলেম উদ্দীন মোল্যা, যুবদল নেতা আওয়াল মোড়ল ও যুবদল নেতা শিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে খলিষখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন