শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে খুলনা

লিগপর্বে ২ বারের দেখায় ২ বারই গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হেরেছিল জেমকন খুলনা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে আর মাশরাফী-সাকিব-রিয়াদদের সঙ্গে পেরে উঠতে পারলোনা লিটন-সৌম্য-মিঠুনদের চট্টগ্রাম।

কোয়ালিফায়ার রাউন্ডে চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে আসরের ফাইনালে পা রাখলো খুলনা।

শুরুতে ব্যাট করতে নেমে খুলনা সংগ্রহ করে ৭ উইকেটে ২১০ রান। জবাব দিতে নেমে ১৬৩ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু খুলনার। জহুরুল অমি আর জাকির হাসানের জুটিতে আসে ৭১ রান। ২২ বলে ১৬ রান করে আউট হন জাকির।

অন্য প্রান্তে ঝড় তোলেন জহুরুল। ৫১ বলে ৮০ রানের একটি ইনিংস খেলেন তিনি।

১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইমরুল কায়েসও। আসরে প্রথমবারের মতো বড় ইনিংস খেলার আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে মোস্তাফিজের বলে বোল্ড হলে থামে সেটি। তার আগে খেলেছেন ১৫ বলে ২৮ রানের একটি ইনিংস।

মাত্র ৯ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস এসেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ৯ বলে ১৫ রান করেন আরিফুল হক।

সবার এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ে, ফাইনালে ওঠার লড়াইয়ে বড় একটা সংগ্রহ পেয়েছেন খুলনা। চট্টগ্রামকে দিয়েছে ২১১ রানের টার্গেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মাশরাফীর বোলিং তোপে পড়ে চট্টগ্রাম। প্রথম ওভারেই হারায় ইনফর্ম সৌম্য সরকারকে।

ব্যাট হাতে ঝড় তুলতে চেয়েছিলেন লিটন দাস। তাকেও থামিয়েছেন মাশরাফী। আউট হওয়ার আগে খেলেছেন ১৩ বলে ২৭ রানের ইনিংস।

৩য় উইকেটে জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মিঠুন। তাদের ৭৩ রানের জুটিও ভাঙেন মাশরাফী। ৩১ রান করে আউট হন জয়।

মিঠুন তুলে নেন আসরে নিজের ১ম ফিফটি। চেষ্টা করেছিলেন দলকে এগিয়ে নিতে। ৩৫ বলে তার ৫৩ রানের ইনিংসটা থামিয়েছেন আরিফুল।

এরপর মোসাদ্দেক সৈকত, শামসুর রহমান শুভ কিংবা সৈকত আলীরা পারেননি দলের হাল ধরতে। ফলে জয় থেকে ৪৭ রান দূরে থাকতে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাশরাফী।
এই জয়ে সরাসরি ফাইনালে উঠে গেল জেমকন খুলনা। অন্যদিকে হেরে যাওয়া চট্টগ্রাম খেলবে এলিমিনেটরে জয় পাওয়া বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী