শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চমৎকার মন্ত্রিসভা হয়েছে, প্রত্যেকে কাজের মানুষ: এমএ মান্নান

‘চমৎকার মন্ত্রিসভা হয়েছে, প্রত্যেকে কাজের মানুষ’
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে। আজ সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ। শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি দ্বাদশ সংসদেও নির্বাচিত হয়েছেন।

তিনি বলেছেন, চমৎকার মন্ত্রিসভা করেছে সরকার, প্রত্যেকে কাজের মানুষ। দল যেখানে কাজে লাগাবে, সেখানে কাজ করব। আমি দলের কর্মী, শেখ হাসিনার কর্মী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শেষ দিনের অফিসে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কুশলবিনিময় করেন এমএ মান্নান।

দীর্ঘ ১০ বছর পর মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন এতে কোনো কষ্ট আছে কিনা— এমন প্রশ্নের জবাবে মান্নান বলেন, নো নো আমি এনজয় করছি। আমার কোনো কষ্ট নেই। আমি মন্ত্রী না থাকলেও সংসদে আছি। আমি দলের একজন কর্মী।

এ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আসবেন তার প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, এখানে নতুন যিনি আসবেন, তিনিই আমার সহকর্মী। আমার কোনো মতামত প্রয়োজন হলে উনাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি আমার সরকারের বাইরের কেউ নয়। নতুন যিনি আসবেন তাকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজের চমৎকার পরিবেশ। যিনি আসবেন তাকে স্বাগত জানাব। বাস্তবিক অর্থে এখানে প্রধানমন্ত্রী প্রধান। এখানে কাজ উপভোগ করার মতো। কাজের পরিবেশ ভালো, প্রাণবন্ত। এখানে একটাই চ্যালেঞ্জ, আশা অনেক বেশি। এখানে নানা বিধিবিধান মেনেই কাজ করতে হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক আর্থ-সামাজিক বিবর্তন হয়েছে। এখানে প্রকল্প পাশ করা হয় ও তৈরি করা হয়। সব প্রকল্পই মানুষের কল্যাণে হয়। সবাই খুবই অভিজ্ঞ ও ভালো মানুষ। সবাই আমরা দেশের কল্যাণে কাজ করব।

তিনি বলেন, এখানে একাডেমিক পরিবেশ আছে। সাধারণ মানুষও এখন পরিকল্পনা কমিশন চেনে। গ্রামে সবাই এখন একনেক চেনে। গ্রামের মানুষ এখন উন্নয়নের সঙ্গে খুব পরিচিত। দেশের সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষ খুব উন্নয়ন চায়। উন্নয়নকে সামনে এগিয়ে নিতে চায়। একনেক হলে মানুষ টিভির-পত্রিকায় চেয়ে থাকে। কোন অঞ্চলে প্রকল্প পাশ হয়, এটা সবাই দেখতে চায়।

মান্নান বলেন, চমৎকার মন্ত্রিসভা করেছে সরকার। প্রত্যেকে কাজের মানুষ। বাস্তবতার নিরিখে আমি এখানে কাজ করছি। এই মন্ত্রণালয়ে সবাই ভালো কাজ করে

একই রকম সংবাদ সমূহ

কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনারবিস্তারিত পড়ুন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,বিস্তারিত পড়ুন

  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা