শুক্রবার, জুন ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের রামের চর গ্রামে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানিক ফকির (১৮) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা দায়েরের পর শিশুটির পরিবারের সদস্যদের নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মামলার আর্জি ও স্থানীয়রা জানান, রামের চর গ্রামের দুলাল ফকিরের বখাটে ছেলে মানিক ফকির একই গ্রামের নুর ইসলাম শেখের শিশু কন্যাকে বৃহস্পতিবার দুপুরে রাস্তা থেকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটির চিৎকারে সবাই এগিয়ে এলে মানিক ফকির পালিয়ে যায়।

পরে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। তবে গ্রামের প্রভাবশালী মহল থানায় মামলা না করে বিষয়টি আপোষ করার প্রস্তাব দেন শিশুটির পরিবারকে। কিন্তু শিশুটির পরিবার থানায় মামলা করে।

মামলা দায়েরের পর গতকাল শুক্রবার পুলিশ মানিক ফকিরকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ‘এলাকায় মানিক ফকির নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথেও জড়িত। ‘

নগরকান্দা থানা পুলিশ জানায়, অভিযুক্ত মানিককে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

একই রকম সংবাদ সমূহ

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি

সাতক্ষীরা জেলার বেকার তরুণ-তরুণী ও চাকরিপ্রার্থীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি হতেবিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট
  • আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের
  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • জুলাই-আগস্ট থেকে শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ২০ জুলাই : শিক্ষামন্ত্রী