শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭

গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় ইজিবাইক চালক সাইফুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৪ অক্টোবর) র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর রাতে কালীগঞ্জে ইজিবাইক চালক সাইফুলকে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে একটি ছিনতাইকারী চক্র। এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাইকৃত ইজিবাইকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ দুপুরে উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মুত্তাকিম।

গত ১৬ অক্টোবর রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) সাইফুল ইসলাম নামের এক চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর উত্তরখান থানা এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান