বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ই আগস্ট) বেলা ১২ টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন,সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ ।

সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, পুলিশ বাহিনীতে দুই একজ কুলাঙ্গারের জন্য পুরা ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না। সারাদেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। যুব সমাজ যদি রুখে দাড়ায় সবই সম্ভব। ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছারখার হয়ে গেছে। ছাত্রদের খেয়াল রাখতে হবে, আন্দোলনের সফলতা যেন হাইজ্যাক না হয়ে যায়। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হব। ধর্মীয় বিভেদ ভূলে যেয়ে আমরা বাংলাদেশী এটা সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। মন্দির যেভাবে পাহারা দেওয়া হচ্ছে একইভাবে মসজিদ,প্যাগোডা পাহারা দিতে হবে।স্রস্টার বাগানকে স্রস্টাই সাজিয়েছে। এই বাগানকে নষ্ট হতে দেওয়া যাবে না।আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আছি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে যাবো। আমার জন্য কোন মানুষ যেন কষ্ট না পায়। পুলিশকে দেখে যেন মানুষ শ্রদ্ধা করে সেই কাজ করার জন্য পুলিশের সদস্যরা শফত নিয়েছে। দেশে স্বাধীন পুলিশ কমিশন খুবই প্রয়োজন। কমিশন হইলে কোন পেশি শক্তি পুলিশকে ব্যবহার করতে পারবে না।

পুলিশ সুপার সৎ হইলে থানার ওসি, সাব ইন্সপেক্টর সবাই ভয়ে থাকতো। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করলে জনগণের সেবক হিসেবে পরিচয় পাবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। তারা আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দেওয়া দিবো। জেলায় মাদক দ্রব নিয়ন্ত্রণে পুলিশের কাজ করার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, সোহাইন মাহদিন, আনছার আব্দুল্লাহ আনিছুর, সোহান সাঈদ সাদ্দাম, মোহনী তাবাসসুম, শোভন সরকার আফজাল, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়ালিউল্লাহ প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন