মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪ নবনির্বাচিত কাউন্সিলরকে হত্যা মামলায়

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডের প্রধান আসামির দুই ভাই ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে তিনজন ও উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

গ্রেফতাররা হলেন-শহরের শহীদগঞ্জ ব্যাপারীপাড়া এলাকার আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন রতন (৪৫), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন (৩৬), একই এলাকার শহীদগঞ্জ মহল্লার শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা (৬০) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মাহতাব মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

এ মামলায় প্রধান আসামি ‘উটপাখি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহাদত হোসেন বুদ্ধিন।

গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন ডালিম প্রতীকের তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্ধিনের সমর্থকরা বিজয়ী প্রার্থীদের ওপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

পরদিন রোববার (১৭ জানুয়ারি) রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্ধিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতারে করে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়েবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী