সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রলীগের মিছিলে জিয়ার স্লোগান!

সাইফুল ইসলামকে সভাপতি ও তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই আনন্দ মিছিলে বিএনপি ও শহীদ জিয়ার স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে হতাশা প্রকাশ করেছেন।

বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের সামনে ছাত্রলীগের আনন্দ মিছিলে ওই স্লোগান দেওয়া হয়। এ সময় ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তবে কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এক মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নবনির্বাচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পারভেজ।
তিনি বলেন, স্নেহের আরিফ দীর্ঘদিন পরিশ্রমের পরে আল্লাহতাআলা তার মনের আশা পূরণ করেছেন। আমরা যারা ওর জন্য রাজপথে অনেক শ্রম দিয়েছি, আমরা চাই ও যেন আগামী দিনে সঠিকভাবে জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারে।

পরে বর্তমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান হাওলাদার স্লোগান দেন। এক পর্যায়ে স্লোগানে বলতে শোনা য়ায়, লড়াই লড়াই লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা।

ওই আনন্দ মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের অনেককেই একই স্লোগান দিতে শোনা যায়।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন অনেকে। ফেসবুকে দেওয়া পোস্টে কেউ বলছেন, এই যদি হয় দলের অবস্থা তবে আর রাজনীতি করা ঠিক হবে না। আবার কেউ লিখেছেন, টাকার বিনিময়ে কমিটি পেলে তো বিএনপি, জামায়াত এমনিতেই দলে ঢুকে যাবে। ত্যাগীরা সব সময়ই অনাদরে পড়ে থাকবে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, যারা মিছিল করেছেন, তাদের মিছিলে কোনও ভুল দেখেনি। পরে ভিডিওটা এডিট করে কেউ ছেড়ে দিয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, ওই ভিডিওটি আমি দেখেছি। যার পক্ষেই ওই মিছিলটি হয়েছে তার মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। ভিডিওটি দেখার পরে ওরা যার সমর্থক তাকে ফোন দিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা