বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

ইসলামী ছাত্রশিবির মিছিলের সংস্কৃতি দিয়ে কমিটি প্রকাশ করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম। তিনি এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির নিয়ে তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন; আগের প্রজন্মকে কিভাবে উনারা সে সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে ডিসিশন নেন।

তিনি বলেন, গত ১৫ বছর একটা ছাত্র সংগঠনের ওপর যে পরিমাণ নির্যাতন হয়েছে; অনেকগুলো কেস আপনারা জানেন- এগুলো বলে সময় নষ্ট করার দরকার নাই।

এই নেতা বলেন, শিবির সন্দেহ শিবির সন্দেহ শিবির সন্দেহ— মানে এত বেশি এটাকে রিড করা হয়েছে, সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা যাবে-এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিটিয়ে মেরে ফেলা যাবে।

জাহিদুল ইসলাম বলেন, আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি। আপনারা এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এ ঘটনাগুলোর। এরপর আমাদের ৫ আগস্টের পরবর্তী যে বাংলাদেশ এখানে আসলে ইমোশনাল অনেকগুলো বিষয় আছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয়- আপনারা কি গুপ্ত; এত বড় একটা নির্যাতিত এত বড় একটা ভিকটিম সংগঠনের ওপর এই শব্দগুলো আরোপ করা- আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে।

তিনি বলেন, আজকে ছাত্রশিবিরের এ প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্রশিবির গুপ্ত কোনো বিষয়? শিবিরের সাইন্স টেস্ট কি প্রমাণ করে শিবিরের গুরুত্ব কোনো অংশে কম?

বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি বলেন, আমাদের সেই ৭৭ সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবারে ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেটআপই হয়েছে। ছাত্রশিবির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না ইভেন আমরা যদি কোন একটা বিষয়ে বলতাম যে ভাই এটা কেউ আমাদের প্রচার করুন সেটাও তারা করতেন না। কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তী তার চাকরি নিয়ে টানা শুরু হয়েছে এরকম ঘটনা অসংখ্য।

তিনি বলেন, ছাত্রশিবির একটা মোর‌্যাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি সেটা হলো- নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নাই। যেটা আমাদের শিশির ভাই অনেকগুলো প্রত্যাশার কথা বলেছেন- যে ঢাকদল পিটাইয়া। যেমন- আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি; কমিটি হওয়ার পরে মাশাল্লাহ উনার পেছনে একটা গ্রুপ মিছিল করে; আবার উনার কমিটি হইছে কেন- পালটা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটির ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান