শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসভা সফল করতে কেশবপুরে যুবলীগের আয়োজনে মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে প্রচার মিছিল ও সমাবেশ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বঙ্গবন্ধূ ম্যুরাল চত্ত্বরে এস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ এর সভাপতিত্বে ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি শাহীন চাকলাদারের এপিএস এইচ এম এ হুমায়ুন কবির বাপ্পী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগনেতা আলমগীর সিদ্দিক টিটো, আল হেলাল সরদার, পৌর যুবলীগনেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, রাজিব খান, ফারুক হোসেন, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী আলমগীর, মজিদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোজ তরফদার, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক তৌহিদুর রহমান, যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর গাজী, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন আলম, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা প্রমুখ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে কেশবপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর