মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমিয়াতুল মোদার্রেছিন সাতক্ষীরা জেলার আয়োজনে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার১৪ নভেম্বর সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জমিয়াতুল মোদার্রেছিন এর জেলা সভাপতি এ,এ, এম ওজায়েরুল ইসলাম।

সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
বিজ্ঞান বইয়ে ১১ জন উলঙ্গ নারী পুরুষের ছবি দিয়ে তাদের লজ্জাস্থানের পরিচয় দেওয়া এবং ছেলেমেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা দিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ঈমানহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নয়টি বইয়ে শত শত মেয়ের বেপর্দা ছবি ছাপানো, ইংরেজি বইয়ে কুকুর ও নেকড়ে বাঘের ২৪ টি ছবি ছাপানো হয়েছে, যা ইউরোপীয় সংস্কৃতির অংশবিশেষ মন্তব্য করে এসব বন্ধ করা, বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ মানববন্ধনে বক্তারা ১৩ দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধন শেষে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে সকল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত