সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টিকে ছাড় দিতে গিয়ে ‘কপাল পুড়ল’ আ.লীগের ছয় এমপির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।

এ ছাড়া শরিকদের ৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। সে হিসাবে সংসদীয় তিনশ আসনের মধ্যে ২৬৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা।

জোটের সমীকরণে আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন দলটির অনেক প্রার্থী। ফলে ৩১ আসনে নৌকা পেয়েও শেষ পর্যন্ত কপাল পুড়ল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের।

এবার জাতীয় পার্টিকে আসন ছাড় দেওয়ার কারণে দলের ছয় এমপি বাদ পড়েছেন। এর মধ্যে উপনির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যও আছেন। যারা চলতি সংসদের কোনও অধিবেশনেই যোগ দিতে পারেননি।

জাতীয় পার্টিকে ছাড়া দেওয়ার কারণে বাদ পড়া এমপিরা হলেন– কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন, ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম ও চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ।

এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু তাদের শপথ নেওয়ার আগেই একাদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়ে যায়। ফলে তারা একদিনও যোগ দিতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী