মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতির উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শহরের খান মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী
লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার
দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার,
কোষাধ্যক্ষ সুমন সরকার।

দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র কর্মকার, নাজমুল হুদা ও স্বর্ণ শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে প্রমুখ।

১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল :সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সংগঠনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া
ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহীম খলিল। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্বর্ণ শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ