বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি সোহাগ, সম্পাদক বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম, আব্দুল গফ্ধসঢ়;ফার, শরিফুল, সালাউদ্দীন জিকো, মিজানুর রহমান মিজানসহ ২৯ জন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ হোসেন সিয়াম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ ২৪ জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ। কমিটিতে এছাড়া অর্থ, ধর্ম, শিক্ষা, যুব, ছাত্র, কৃষি, শ্রম, মহিলা, আইন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক, তথ্য ও গবেষণা, যোগাযোগ, ক্রীড়া এবং বনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন। নারী নেতৃত্বেও প্রতিনিধি রাখা হয়েছে।

কমিটির সদস্য পদে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ বলেন, “তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দলের পক্ষে জনমত গঠন, অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহায়ক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাকটিভিজম, প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল