শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারির প্রথমার্ধে ভোট, বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়, আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতার নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।

রোববার (২২ অক্টোবর) ইসি সচিব মো. জাহাংগীর আলম এক বিজ্ঞপ্তিতে এই আমন্ত্রণ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি সচিব বলেন, আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে, নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে অধিক গুরুত্ব দিয়ে থাকি। তাই নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে, ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত