বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতের এমপি-মন্ত্রী প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বে না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্য ও মন্ত্রীরা সরকারি বরাদ্দের প্লট নেবে না এবং ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা ঘোষণা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার নেবেন না। এমপি-মন্ত্রীরা সরকারি প্লট বরাদ্দ নেবেন না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বেন না। নিজ হাতে সরকারি বরাদ্দের টাকা চালাচালিও করবেন না।

ডা. শফিকুর রহমান বলেন, তারা (জামায়াতের এমপি-মন্ত্রী) নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করবো না। চাঁদা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সমাবেশে সমাপনী বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দিতে শুরু করেন। কিন্তু দ্বিতীয়বারও তিনি মঞ্চে পড়ে যান। পরে মঞ্চে বসেই বাকি বক্তব্য দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি, কারও পক্ষ হয়েও কথা বলতে আসিনি। আমি ১৬ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা, আমি এখন কথা বলতে পারছি। যতক্ষণ আমার হায়াত থাকবে, ততক্ষণ কেউ আমাকে নিস্তেজ করতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার