বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

তালা প্রতিনিধি : শনিবার (১৯ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডের মধ্যে সেরা ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মোঃ সাগর আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক গাজী আছাদুজ্জামান, অভিভাবক শেখ শরীফ হাসান জাবিদ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাছনিন সুলতানা বৃষ্টি এবং বিলাল হুসাইন প্রমুখ।

উক্ত প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক