বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।

“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি কমিটির সম্পাদক মোঃ আব্দুর রউফ বাবু, যুব পানি কমিটির মিলন বিশ্বাস, এসএম বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, মোকাররাম বিল্লাহ ইমন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম, পানি কমিটির প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য সেলিম হোসেন, মোসলেমা খাতুন প্রমুখ।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বেতনা – মরিচ্চাপ যুব পানি কমিটির মিলন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফলে অতিরিক্ত বৃষ্টিপাতে পৌরসভার ৪ টি ওয়ার্ডের মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। পানি নিষ্কাশন করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনো দেখতে পায়নি। জলাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষের ডেঙ্গু ও রোগ বালাই বেড়েছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।

আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা জানান, “এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান