বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিচারের দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।

শনিবার (১৯ জুলাই) দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাইয়ের পথে জনতার সাথে’ শীর্ষক ক্যাম্পেইনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক,পুরাতন সাতক্ষীরা, বড় বাজার,নিউমার্কেট, সঙ্গীতা মোড় এলাকায় নেতৃবৃন্দ ও কর্মীরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত,কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, সংগঠক তাওহীদুল ইসলাম,সাতক্ষীরা কমিউনিকেশন টিমের সদস্য , আক্তারুল ইসলাম (আক্তার) ,আবিদ হাসান, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাঈম হোসেন, ঝুমা মারিয়াম প্রমুখ।

এ সময় আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাতক্ষীরায় এসেছি। সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ ঘোষণা করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

তাঁরা আরও বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার, গুম-খুনের দায়ে দায়ীদের শাস্তি, ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন, অর্থপাচার রোধ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন আমরা সেই দায়িত্ব পালন করছি।”

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার