শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরে বন্যা পরিস্থির অবনতি, পানিবন্দি ৮ লক্ষাধিক মানুষ

যমুনার বাহাদুরাবাঘাট পয়েন্টে পানি কমলেও জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এক সপ্তাহ ধরে চলা দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

এখন পর্যন্ত জামালপুর জেলায় ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে জামালপুর পৌর এলাকার কম্পুপুরে বন্যার পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

জামালপুরের বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমলেও শুক্রবার বিকেলে বিপৎসীমার ১২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একই সময়ে যমুনার পানি সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাই, দশআনী, জিঞ্জিরামসহ শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও চরম অবনতি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, জেলার ৭ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫১টি ইউনিয়নই বন্যা কবলিত হয়েছে।

বন্যার পানি ঢুকেছে ৮টি পৌরসভার মধ্যে ৭টিতেই। সব মিলেয়ে জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৮ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ। নতুন করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম, বাস স্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।

অপরদিকে শুক্রবার বিকালে জামালপুর পৌরসভাধীন কম্পুপুর এলাকায় মালা আক্তার (১৪), সেতু (১২) ও কনিকা (১৩) নামে তিন কিশোরী বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। সাঁতার না জানায় ওই তিন কিশোরী বন্যার পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালা আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহত মালা আক্তার কম্পুপুর এলাকার আব্দুল মজিদের কন্যা।

অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি শুক্রবার সকাল থেকে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন। এ সময় তিনি বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার