মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১ টায় রয়েল কনভেনশন হলে বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাঃ মুশতাক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য এ.টি. এম মহব্বত আলী, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, বাংলাদেশ যুবজোটের সভাপতি; সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি গৌতম চন্দ্র শীল। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলী কে সভাপতি এবং দিদারুল আলম হেলাল কে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশতাক হোসেন বলেন “শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে দলটি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান সরকার আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছে সেটি অতি শীঘ্রই বাতিলের দাবী জানায়। বিদ্যুৎ গ্যাস জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধগতি কমাতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা