শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করলে আবারও রাজপথে নামবো : রংপুরে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ টালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন।
কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করে তার দল এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনে নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি।

নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। একটি দলের পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি।

তিনি আরও বলেন, এক বছর আগে পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরণ ছাত্র-জনতা শরিক হয়েছিলেন। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

মাসব্যাপী এই পদযাত্রায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী