শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জোতার হ্যাটট্রিক, পাঁচ গোলের জয়ে উড়ছে লিভারপুল

লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত আটলান্টা। ম্যাচের ফল বলছে না, ঘরের মাঠে কতটা লড়েছে ইতালিয়ান ক্লাবটি। কিন্তু লিভারপুলের গতির সঙ্গে তারা পেরে উঠেনি।

টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ইয়ুর্গান ক্লপের দল। তাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে অলরেডরা।

ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ আর সাদিও মানে।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে ম্যাচটিতে। তবে দারুণ লড়েও আটলান্টা সাফল্যের দেখা পায়নি। ১৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন জোতা। ৩৩ মিনিটে তার আরও এক গোল।

দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে গোল করেন লিভারপুলের মিসরীয় তারকা সালাহ। এর দুই মিনিট পর সাদিও মানেও এই উৎসবে যোগ দেন। ৫৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জোতা।

ম্যাচের বাকি সময়েও আটলান্টা লড়াই করেছে, বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। তবে এক গোলও শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা