সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, একটি রাষ্ট্র চলে দুইটি কাঠামোর ওপরে, একটি প্রশাসনিক অন্যটি বুদ্ধিভিত্তিক। পাকিস্তানিরা এদেশের হাজার বছরের কৃষ্টি-কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছিল, এ জাতির ভিত্তি বুদ্ধিভিত্তিক। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।

তরুণদের দেশ প্রেমের আহ্বান করে তিনি বলেন, এদেশের যুবকদের দেশ প্রেমে জাগ্রত হতে হবে। দেশ প্রেমের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে। তাদের নৈতিকভাবে গড়ে তুলতে পারলে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠবে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী