রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার পল্লীতে জমি ক্রয় করে বিপাকে অসহায় পরিবার

যশোরের ঝিকরগাছার পল্লীতে জমি ক্রয় করে বিপাকে অসহায় পরিবার। এলাকার মধ্যে কোনভাবে মিমাংশা করতে না পেরে অবশেষে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছেন উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম। মামলার বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত আতর আলীর ছেলে মতিয়ার রহমান ও আতিয়ার রহমান।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানার ৪নং আটলিয়া মৌজায় ১২৫৪ নং আরএস খং, ৫১৬৬ নং আরএস দাগে ৬৭শতক জমির মধ্যে উত্তর পূর্ব কোনের ৪শতক জমি বাদে বক্রী ৮৩ শতক জমির বিষয়ে বাদী শরিফুল ইসলাম বিগত ২৯/০৬/২০০৫ ইং তারিখে আরএস রেকর্ডীয় প্রজা হাজেরা বেগমের নিকট থেকে আরএস রেকর্ডমূলে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত ৫০০২নং কবলা দলিলমূলে ক্রয় করে।

খরিদাসূত্রে স্বত্ত্ববান ও দখিলকার হয়ে জমিতে মেহগনি, বাঁশঝাড়, সজনে গাছের বৃক্ষাদি রোপনে উপস্বত্ত্বাদি গ্রহণে, চাষাবাদে ফসলাদি উৎপাদন গ্রহনে সরকার সেরেস্তায় খাজনাদায়ে দাখিলাপ্রাপ্তে স্বত্ত্বদখলে থাকাকালে ২০ সেপ্টেম্বর সকাল অনুমান ১০টার সময় বাদীর নালিশী জমিতে দূর্দান্ত বিবাদীপক্ষ কতিপয় সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নালিশী জমিস্থ বৃক্ষাদি কেটে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে বাদিপক্ষ স্বাক্ষীগণ সহ স্থানীয় কতিপয় ব্যক্তিগণের সহযোগিতায় বিবাদীপক্ষের উক্তরুপ বেআইনী কার্য্য করা হতে বিরত রাখেন। তবে বিবাদীপক্ষ চলে যাবার কালে বাদীপক্ষকে শাসাইয়া বলেন, তাহারা অচিরেই অধিক সংখ্যক সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নালিশের জমিতে এসে বৃক্ষাদি কেটে ফেলবে এবং উক্ত জমিতে গৃহাদি নির্মাণ করিবে।

এমতাবস্থায় বাদীপক্ষ স্বপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাদী কোন কুলকিনারা না পেয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী প্রসেডিং ড্র করতঃ নিষেধাজ্ঞার আদেশ চান। বিজ্ঞ আদালতে পি-৯৪৫/২১ নং মামলায় বাদীর নালিশ আমলে নিয়ে উক্ত জমিতে নিষেধাজ্ঞা দিয়ে ১৭৪৫ নং স্মারকে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত থেকে একটি নিষেধাজ্ঞার মামলার বিষয়ে আমার নিকট একটি আদেশ এসেছে। অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। বর্তমানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ