শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় মনিরামপুরের যুবকের লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বেলতলা থেকে পিয়ার হোসেন আকাশ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পিয়ার হোসেন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আবদুল মোতালেবের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

শুক্রবার মধ্যরাতের দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল।
শরীরের একাধিক স্থানে কালো দাগ রয়েছে।

পিয়ার হোসেনের পিতা আবদুল মোতালেব বলেন, ‘শুক্রবার সকালে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় পিয়ার। এরপর রাত ১টার দিকে ঝিকরগাছা থানা থেকে তাকে ছেলের বিষয়ে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখি।’

তিনি বলেন, বাড়ির পাশের লোকই শত্রু। তারা একাজ করতে পারে বলে তিনি ধারণা করছেন।’

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অন্যকোথাও হত্যার পর মরদেহটি ওই স্থানে নিয়ে ফেলে রাখা হয় বলে তিনি ধারণা করছেন।’

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম