মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝুলে গেল ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

করোনাভাইরাসের কারণে এবার অনিশ্চয়তার মুখে পড়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ম্যাচের ভাগ্য। অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করা হয়েছে সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো।

নতুন করে করোনার বিস্তৃতিরোধে বিশ্বব্যাপী অনেক দেশেই দেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ফলে ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের এখন পাওয়া যাবে না বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে। এ কারণেই মূলত পিছিয়ে দেয়া হয়েছে এসব ম্যাচ।

চলতি মাসের শেষদিকে হওয়ার কথা ছিল পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো। যেখানে ৩১ মার্চ মুখোমুখি হতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এখন করোনাভাইরাসের কারণে ঝুলে গেল তাদের লড়াইয়ের দিনক্ষণ। কেউই নিশ্চিত করে বলতে পারে না, কবে হবে ম্যাচটি।

বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দিয়ে সাউথ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন (কনমেবল) জানিয়েছেন, বাছাইয়ের ম্যাচগুলোতে সাউথ আমেরিকার সকল ফুটবলারদের উপস্থিতি পাওয়ার জন্যই মূলত এখন দুই রাউন্ডের খেলা স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলো আবার কবে দেয়া যায়, সে বিষয়ে ফিফা ও কনমেবল একসঙ্গে কাজ করছে।

সাউথ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখনও পর্যন্ত চার রাউন্ড শেষে সবার ওপরে অবস্থান করছে ব্রাজিল। তারা জিতেছে চারটি ম্যাচই। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। এরপরে যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ের অবস্থান।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের