মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টুয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে ভারতকে করতে হবে যা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ ‘১’-এ চাপে পড়েছে সূর্যকুমার যাদবের দল। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে গেছে, যা ভারতের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করেছে।

গ্রুপে এখন এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শীর্ষে।

সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২ পয়েন্ট। এক ম্যাচে হার নিয়ে পয়েন্টশূন্য ভারত তৃতীয় স্থানে। জিম্বাবুয়েও এক ম্যাচে হেরে আছে চতুর্থে। সুপার এইট থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, আর প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।

ভারতের সামনে এখন দুটি ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে এ দুই ম্যাচেই জিততে হবে ভারতকে। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ও গুরুত্বপূর্ণ, কারণ নেট রান রেট শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।

তবে শুধু নিজেদের জয় যথেষ্ট নাও হতে পারে।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচ জেতে, তাহলে ভারতের জন্য পথ কিছুটা সহজ হবে। কিন্তু প্রোটিয়ারা হেরে গেলে বা তিন দলের সমান পয়েন্ট হলে হিসাব গড়াবে রান রেটের দিকে।
অর্থাৎ ভারতের সামনে সমীকরণ পরিষ্কার দুই ম্যাচে জয়, সম্ভব হলে বড় ব্যবধানে; পাশাপাশি প্রার্থনা করতে হবে প্রতিপক্ষদের ফল নিজেদের অনুকূলে যাওয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী