বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কত চেষ্টাই না করে। কিন্তু চীনের এক তরুণী যা করেছেন তা রীতিমতো ভাইরাল। বিয়েতে তিনি তার সাবেক প্রেমিকদের দাওয়াত দিয়েছেন। একটি টেবিলও ঠিক করে রেখেছিলেন। সেই টেবিলে লেখা ছিল ‘সাবেক প্রেমিকদের জন্য’। বিয়েতে সাবেক প্রেমিকরা যোগ দিয়েছিলেনও। বিয়েতে তাদের শান্তশিষ্টই দেখা গেছে। তবে তাদের চেহারায় বিব্রত ভাবও ফুটে উঠেছিল। সাবেক প্রেমিকার বিয়ের উৎসবের আনন্দময় পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারছিলেন না।

বিয়ের সেই টেবিল ও তাতে বসা প্রেমিকদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। চীনের হুবেই প্রদেশে গত ৮ জানুয়ারি হয়েছিল সেই বিয়ে। টেবিলে কমপক্ষে ৫ জন পুরুষ বসা ছিলেন। তাদের সঙ্গে অবশ্য দু’জন নারীও ছিলেন। তারা সেই তরুণীর সাবেক প্রেমিকদের বর্তমান সঙ্গী বলে ধারণা করা হচ্ছে।

সেই টেবিল যাতে চীনা ভাষায় লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’

বিয়েতে সাবেক প্রেমিকদের দাওয়াত দিয়ে বাহবা কুড়াচ্ছেন চীনের সেই তরুণী। অনেকেই বলছেন, ‘তার সাহস আছে’। কেউ কেউ সমালোচনাও করছেন। একজন মজা করে লিখেছেন, ‘বিয়েতে বউয়ের সাবেক প্রেমিকদের দেখে বরের চেহারা কেমন হয়েছিল আমি কল্পনা করতে পারছি’।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

একই রকম সংবাদ সমূহ

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা