শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রফি জয়ের দিক থেকে মেসি বিশ্ব সেরা

লিওনেল মেসি মানেই রেকর্ডের রাজা। ক্লাব হোক বা দেশের জার্সিতে তার নামের পাশে শুধুই রেকর্ড এবং নজিরের ছড়াছড়ি। সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা।

ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড এখনও মেসির দখলে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করার ফলে আর্জেন্টাইন তারকা হিসেবে লিওনেল মেসি তার টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন।

এটি মেসির ক্যারিয়ারের ৪৫তম ট্রফি জয়। ট্রফি জয়ের দিক থেকে মেসি ব্রাজিলের দানি আলভেসকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। ক্লাব এবং দেশ মিলিয়ে এই সংখ্যায় পৌঁছালেন মেসি।

একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন সবকিছুই। তবে দেশের হয়ে কোনও ট্রফি জিততে পারছিলেন না। ২০২১ সালের পর বদলে গেছে সবকিছুই। তিন বছরের মাঝে বিশ্বকাপসহ টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি।

আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এরপর ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেন। সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে ২০২১ সালের পর।

২০২১ ও ২০২৪ সালে জিতেছেন টানা দুটি কোপা আমেরিকা, ২০২২ সালে জিতেছেন ফাইনালিসিমা ট্রফি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি। এবার ফের কোপা জিতলেন।

মেসি বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি। জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও। বার্সা ছেড়ে মেসি বেশ কয়েক মৌসুম খেলেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে মেসির।

আন্তর্জাতিকে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তিতে মেসির রয়েছে সর্বাধিক সংখ্যক ব্যালন ডি’ ওর (৮) এবং ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট। এখন পর্যন্ত তার ক্যারিয়ারে মেসি ১০৬৮ ম্যাচে ৮৮৩ গোল এবং ৩৭৪টি অ্যাসিস্ট রেকর্ড করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?