শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ঈদ পূর্ণমিলনী উৎযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী ২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ জুন) সকাল ১১ টায় স্কুলের অডিটোরিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সকলে মিলে ফটোসেশন রেফেল ড্র সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বাবু নিলিপ কুমার মল্লিক, প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, বাবু শ্যামা প্রসাদ বসু,আব্দুর রহিম ইংরেজি শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান,বর্তমান কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক এবং অত্র স্কুলের বর্তমান শিক্ষক মো. মুকুল হোসেন।
প্রাক্তন ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন মোঃ সাইফুল্লাহ সরদার ,অলিউর রহমান সুমন, মোঃ হাফিজুর রহমান, শেখ ইউনুস আলী,মহিনুর ইসলাম, ইয়াছিন আরাফাত সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে অতিত জীবনকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন অনুষ্ঠান পরবর্তীতে প্রতি বছর আয়োজন করার জন্য আহ্বান জানান।

১৯৯১-২০২৫ সালের বিভিন্ন ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে টি-শার্ট সকালের নাস্তা দুপুরের খাবার প্রদান করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষের অংশে সঙ্গীতা অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়,হাড়ি ভাঙা খেলায় প্রতীক্ষিত হাড়ি ভাঙার গৌরব অর্জন করেন ২০১১ ব্যাচের মো.মহিনুর ইসলাম এবং ২০১২ ব্যাচের মো. রিপন হোসেন এবং মো.তহিদুল ইসলাম।

ঈদ পপূনর্মিলনী অনুষ্ঠান সফল করতে প্রাক্তন ছাত্রদের সার্বিক সহযোগিতা ও উদ্যোগে ছিলেন মোঃ আতিয়ার রহমান, হাফিজুর রহমান, মেহেদী হাসান শিমুল, মাহমুদুল হাসান, কবিরুল ইসলাম সুজন, বজলুর রহমান লিটন, মনজুরুল ইসলাম, সুলতান মাহমুদ, আল আমিন, মোখলেসুর রহমান, সাদ্দাম হোসেন, ইয়াসিন আরাফাত সহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মেহেদী হাসান শিমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল