শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫, দুইদিন বন্ধ সিটি কলেজ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

এছাড়াও সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এ তথ্য জানান।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তারা হলো, ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮), মো, শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০) ও শিক্ষার্থী মো সিয়াম (১৭)।

ঢাকা সিটি কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন জানান, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থীসহ আহত ৫ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক