রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-মাওয়া-ভাঙ্গা যোগাযোগে নতুন মাত্রা, বাড়ছে দুর্ঘটনা

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করলেও ক্রমেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। এক বছর আগে উদ্বোধন হওয়া বিশ্বমানের সড়কটিতে একের পর এক দুর্ঘটনায় অকালে ঝরে পড়ছে বহু প্রাণ।

পুলিশের মতে, ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা হচ্ছে।

আর বুয়েটের বিশেষজ্ঞদের মতে, সড়কের ওপরে বাস বে করা ঠিক হয়নি।

দ্রুত গতির এক্সপ্রেসওয়েতে ডিভাইডার টপকেই পার হচ্ছেন পথচারীরা। সে সঙ্গে বেপরোয়া চলছে মোটরসাইকেল।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করলেও ঘন ঘন দুর্ঘটনায় সহজ ও নিরাপদ যাতায়াতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

একমুখী প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ধীরগতির গাড়ির জন্য আলাদা সড়ক সত্ত্বেও দুর্ঘটনার হটস্পট এখন এক্সপ্রেসওয়ে।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, হোন্ডা চলছে বেপরোয়াভাবে, দরকার সবার সচেতনতার।

হাঁসাড়া থানার তথ্য মতে, ২০২০ সালের এক জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত ৩৫ কিলোমিটারের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের।

মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার বলেন, ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা হচ্ছে।

সড়কের ওপরে বাস বে করা ঠিক হয়নি। পর্যাপ্ত ফুটওভার ব্রিজও নেই বলে মনে করেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এক্সপ্রেসওয়েতে নতুন করে আরো ১৬টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। সব বাস স্টপেজেই ফুট ওভারব্রিজ দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর