বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে হুইলচেয়ারে প্রচারে নামছেন মমতা

চিকিৎসকের পরামর্শ ছিল আরও কিছুদিন বিশ্রামে থাকার। সেই পরামর্শ কানে নিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পা সেরে ওঠার আগেই হুইলচেয়ারে করে বিধানসভা নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই তাকে ফের প্রচারে দেখা যাবে। প্রচার শুরু করবেন ঝাড়গ্রাম জেলা থেকে। এ সময় তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে।

খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের।

রোববার নন্দীগ্রাম দিবসে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন হয়।

পায়ে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নিয়ে পুরোপুরে সেরে ওঠার আগেই শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময়ই গাড়ির দরজা থেকে বাঁ পায়ে গুরুতর আঘাত পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি স্থানে। দ্রুত সেখান থেকে তাকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেন। সেই প্লাস্টার খুলে এ দিন ফের পরীক্ষার পরে আর একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও অন্তত এক সপ্তাহ বেড রেস্টের পরামর্শ ছিল চিকিৎসকদের। তবে মমতা চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে বাড়ি ফিরে যান। সিদ্ধান্ত নেন হুইল চেয়ারে করেই প্রচার চালাবেন।

বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।’

এর হাসপাতালে চিকিৎসাধীন থেকে এক ভিডিওবার্তায় মমতা তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান