মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-৫ আসনে সালাউদ্দিন, নওগাঁ-৬ এ রেজাউল বিএনপির প্রার্থী

ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের দল ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে।”

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই দুই উপ নির্বাচনে ভোট হবে ১৭ অক্টোবর।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় ধানের শীষের সাংসদ ছিলেন।

আর শেখ মো. রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। যিনি আগে আত্রাই থানার সভাপতিও ছিলেন।

এদিকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

তফসিল নির্বাচন কমিশন ঘোষণার পর এই দুই আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান মহাসচিব।

জাতীয় সংসদে শূন্য এই চার আসনের উপ নির্বাচনে অংশ নিতে ২৮ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি সাক্ষাৎকার নেওয়া হয়।

ঢাকা-৫ আসনে ছয়জন, নওগাঁ-৬ আসনে নয়জন, ঢাকা-১৮ আসনে নয়জন এবং সিরাজগঞ্জ-১ আসনে চারজন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়।

ঢাকা-৫ আসনে প্রার্থী হতে এদিন সাক্ষাৎকার দিয়েছেন সালাহউদ্দিন আহমেদ, সেলিম ভূঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া, আকবর হোসেন নান্টু, আনোয়ার হোসেন সরদার।

নওগাঁ-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন বুলু, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. সফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম সাক্ষাৎকার দিয়েছেন।

এছাড়া ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজাও এদিন সাক্ষাৎকার দেন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান