বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের দেশে ফেরা: নেপথ্যে নিরাপত্তা জটিলতা ও নির্বাচনী কৌশল

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমে খবর থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা এখনো ঘোষণা হয়নি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর প্রায় সকল মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পেয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো দুষ্কর সব মামলাও থেকে তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, বর্তমানে দেশে ফেরার পথে আইনি বাধা নেই।

তবুও সতের বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে ফিরবেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন।

দলীয় সূত্র এবং ঘনিষ্ঠজনেরা বলছেন, ২০২৫ সালের মধ্যে তিনি দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচন পূর্বে তিনি দেশে ফিরবেন এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী সময় নির্ধারণ করবেন।

এদিকে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।

তবে দেশে না ফেরার প্রধান কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগকে সামনে আনা হচ্ছে।
তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আইনি বাধা উঠে গেলেও একজন সিনিয়র রাজনৈতিক নেতার নিরাপত্তা সমস্যা আলাদা বিষয়।’
তিনি যোগ করেন, ‘সরকারের পক্ষ থেকেও নিরাপদ পরিবেশ ও উপযুক্ত পরিস্থিতি তৈরির প্রয়োজন রয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ‘দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ থাকায় এবং পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে নিরাপত্তার বিষয়টি সংকট হয়ে দাঁড়িয়েছে।’
তিনি মনে করেন, নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে তারেক রহমান দেশে ফেরা আরও স্পষ্ট হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, তারেক রহমান নিজেই দেশে ফেরার সময় ও জায়গা ঠিক করবেন। ইতিমধ্যে তার জন্য ঢাকায় একটি বাসার প্রস্তুতি চলছে এবং সেখানে পুলিশ প্রহরাও দেখা যাচ্ছে।

রাজনৈতিক মহলে ধারণা, দেশের নির্বাচন ও নিরাপত্তার পরিস্থিতি উপযুক্ত হলে ২০২৫ সালের মধ্যে তারেক রহমান দেশে এসে বিএনপির নেতৃত্ব দেবেন এবং সম্ভবত দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী