বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এটি চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।

ঘণ্টাব্যাপী সাক্ষাতের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চীন ইজ এ ইম্পোর্টেন্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কীভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেগুলো নিয়ে মতবিনিময় হয়েছে। চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে।’

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘দে আর রেডি টু নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ। উনারা (চীন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করে এবং তারেক রহমান সাহেবই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনগণের নেতত্ব দেবেন। পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘ম্যাডাম মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা আবার ব্যক্তিগতভাবে তাদের শোক প্রকাশ করেছেন। শুরুতে রাষ্ট্রদূত তাদের দেশের পক্ষে শোকবার্তা দিয়েছেন। আপনারা জানেন, ম্যাডাম যেদিন ইন্তেকাল করেন ওইদিন সকাল ৭টায় চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তাদের শোক জানিয়েছেন।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়