সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা চেয়ারম্যান ও তার ২ পুত্রসহ ৪ জন করোনা পজিটিভ

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার দুই পুত্রসহ নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তার পুত্র সজল ঘোষ ও স্বচ্ছ ঘোষ এবং উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোঃ সোহেল হোসেন।

বুধবার (১৯ আগষ্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০ নারীসহ মোট ১৩৪ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগির বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বুধবার সাতক্ষীরা জেলায় ৬ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।
এদিকে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন