বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভায় ঐক্যবদ্ধ থাকার ঘোষনা

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্য নিজেদের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা প্রসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, নির্বাহী কমিটির সদস্য সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, খলিলুর রহমান, সেকেন্দার আবু জাফর বাবু, শেখ ইমরান হোসেন, মোহাহিরুল হক শাহিন, অর্জুন বিশ্বাস, শিরিনা সুলতানা, আজমল হোসেন জুয়েল, কামাল হোসেন, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান, আরিফ বিল্লাহ, মোঃ শাহিন আলম প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।

সভায় বক্তরা বলেন- তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল অন্যায় ভাবে নিয়ম বর্হিভূতভাবে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের সাজা প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা ঐক্যবদ্ধ। আজ থেকে কোনো সাংবাদিক বিপদে পড়লে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করবো।

তারা আরো বলেন- তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা যে মতবিনিময় সভার আহবান করেছেন আমরা প্রত্যাখ্যান করলাম। আগামীতে এমন আচরণ করলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বিকাল ৫টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আহবান করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন