সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‎তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সাতক্ষীরার তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ক্ষেতের ফসল ও গাছগাছালি কেঁটে নেয়ার হুকমি দিচ্ছে ইবাদুল সরদার ও তার সাঙ্গ পাঙ্গরা। এঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক আয়ুব আলী সরদার তালা থানায় লিখিত অভিযোগ করেছন। তিনি উপজেলার নলতা গ্রামের মৃত্যু আঃ রহিম সরদারের ছেলে।

‎থানায় অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিক্ষক আয়ুব আলী সরদারের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ২০২৪ সাল থেকে বাৎসরিক ১৪ হাজার টাকা চুক্তিতে হারি নিয়ে উপজেলার নলতা গ্রামের মৃত্যু সামছুর রহমানের ছেলে ইবাদুল সরদার চাষাবাদ করে। প্রথম বছর হারির টাকা পরিশোধ করলেও ২৫ ও ২৬ সালে হারি না দিয়ে বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে। হারির টাকা চাইতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় এবং ইবাদুল ও তার সহযোগী নাজিম শেখ, বাহারুল শেখ ও সাইদ শেখ মিলে জোরপূর্বক ধান কেটে নেয়ার চেষ্টা করে।

‎আয়ুব আলী সরদারের ছেলে সেনা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমরা দুই ভাই সেনা ও বিমান বাহিনীতে চাকুরী করি। পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়ি দেখাশোনা করেন। আমরা বাড়িতে না থাকার সুযোগে ইবাদুল ও তার সাঙ্গ পাঙ্গরা আমাদের পরিবারের উপর অত্যাচার চালায়। তারা জোর পূর্বক আমাদের জায়গা জমি দখল করে নেয়ার চেষ্টা করে। আমাদের জায়গা উপর লাগানো গাছগাছালিও কেটে নয় তারা।

‎অভিযোগের সত্যতা যাচাই ও বক্তব্য নেয়ার জন্য মোবাইল করলেও ইবাদুল সরদার ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালা প্রেসক্লাবের মাসিক সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট)বিস্তারিত পড়ুন

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছেবিস্তারিত পড়ুন

  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
  • তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ
  • খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা
  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন