শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলায় জেয়ালা পূর্বপাড়া নমশুদ্র ও রাজবংশীয় সর্বজনীন অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ করেন সাংবাদিক আরিফ বিল্লাহ।

১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিখিল সরকার ও প্রকাশ মণ্ডলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে দাওয়াতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনিশা ক্লিনিকের স্বত্বাধিকারী জোয়াদ্দার ফারুখ, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ওয়ার্ড সভাপতি হযরত পাড় ও ডা. আব্দুস সবুর।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, সেলিম খান, শফিকুল ইসলাম শফি, রাজ্জাক পাড়, রহিম শেখ, সাংবাদিক পার্থ মণ্ডল, জি এম ফারুখ, সাইদুর রহমান, ইস্তাব মোড়ল, মহিলা সদস্য রেহেনা বেগম, সদস্য নজরুল ইসলামসহ আরও অনেকে।

শাড়ি বিতরণকালে সাংবাদিক আরিফ বিল্লাহ বলেন, আমাদের প্রতিটি পরিবারেই বৃদ্ধ-বৃদ্ধা ও গুরুজনরা রয়েছেন। অনেক সময় আমরা তাদের প্রতি অবহেলা করি বা প্রয়োজনীয় গুরুত্ব দিই না। অথচ তাদের অবদানের কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। তাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের বেড়ে ওঠা ও সাফল্য। তাই সবাইকে অনুরোধ করছি, বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মা ও গুরুজনদের অবহেলা না করে তাদের প্রতি সদয় হোন এবং যথাযথ যত্ন নিন।

একই রকম সংবাদ সমূহ

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘের জোরপূর্বক দখল, মাছ লুটবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ