বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমকালো উদ্বোধন – তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: “মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” – এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, অধ্যাপক মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, উন্নয় পরিষদের পরিচালক আব্দুর সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের বিএনপি’র সার্চ কমিটির সদস্য আমিনুর ইসলাম, তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং খুলনা পাইকগাছা কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা ও আদর্শ চরগ্রাম।

খেলা পরিচালনা করেন উত্তম কুমার বাশার, সহ পরিচালনা করেন সনজায় বিশ্বাস ও ফাহিম।

ধারাভাষ্য ছিলেন,আন্তর্জাতিক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পীসুলভ ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ আহম্মেদ,সামছুর ইসলাম এবং পাশাপাশি মাষ্টার অলিইর রহমান, সিদ্দিকুর রহমান, মাষ্টার জাহাঙ্গীর আলম ও মাষ্টার জাকিরের ধারাবাহিক বর্ণনা মাঠের উত্তেজনা গ্যালারির প্রতিটি কোণে পৌঁছে দেয়।

দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে গ্যালারিতে থাকা শতশত সমর্থকের চিৎকার—সব মিলিয়ে তালার এই ফুটবল সন্ধ্যা রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন