সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বুধবার (২৫ জুন) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। সভায় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, নেটওয়ার্কের সদস্য তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, ইউপি সদস্য শিরিনা খাতুন, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, আব্দুল আলিম, শেখ সেলিম আক্তার স্বপন, গাজী শহীদুল্লাহ, রেবেকা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, সেলিম হায়দার, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সদস্যরা জলাবদ্ধতা নিয়ে স্ব স্ব এলাকার সমস্যা ও করণীয় তুলে ধরেন। এছাড়া সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ