শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ডিসি উদ্যানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সেলিম হায়দার: কপোতাক্ষ নদ তীরবর্তী সাতক্ষীরার তালা উপজেলার কানাইদয়িা খেয়াঘাট সংলগ্ন আটঘরা মৌজায়

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। এসিল্যান্ড অফিসের নাজির খান মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশ প্রমুখ।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জালালপুর ইউনিয়নে সরকার ২২. ৫৮ একর খাস জমি উদ্ধার করেছে। আর এর দাবিদার অত্র এলাকার জনগণ।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখানে সর্বদা সময় দিবেন। আমরা জনগণের চাকর। আপাদের টাকায় আমাদের বেতন হয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। তাই আল্লাহকে সব সময় স্বরণ করতে হবে। কারো জমি যদি কেউ ফাঁকি দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
তিনি বলেন, এই জমি আপনাদের। আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আম, জাম, কঁাঁঠাল, নারিকেল গাছ ও কুল গাছ লাগাবেন। এখানে মনোরম উদ্যান গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর