রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তরুণ কান্তি চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা হরিশচন্দ্রকাটি গ্রামের তরুণ কান্তি গণেশ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শেখ বেলায়েত হোসেনের ছেলে মোঃ জোহুরুল ইসলাম। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোহুরুল ইসলাম অভিযোগ করেন, তরুণ কান্তি নিজেকে আইনজীবী সহকারী পরিচয় দিলেও তিনি আসলে মামলাবাজ, ধুরন্ধর ও কুচক্রী। তিনি কৌশলে নানা অসৎ কাজের সাথে জড়িত। তিনি বলেন, বিগত সরকারের পতনের প্রায় এক বছর আগে তরুণ কান্তি তার দলিলকৃত রেকর্ডীয় সম্পত্তি জবরদখল করেন। এসময় তিনি সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তৎকালীন এসপি শ্যামল মুখার্জী ও সনৎ ঘোষকে আত্মীয় পরিচয় দিয়ে জমি দখলের পাঁয়তারা করেন।
জোহুরুল আরও জানান, আদালতে মামলা হলে তদন্ত ও রায়ে তার পক্ষে সিদ্ধান্ত আসে। কিন্তু জমি ফেরত পাওয়ার পরও তরুণ কান্তি নানা মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার বর্গচাষীদের হয়রানি করতে থাকেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় সালিশে কোনো কাগজ দেখাতে না পেরে তরুণ কান্তি প্রকাশ্যে বলেন—“শেখ হাসিনা ক্ষমতায় এলে আবার জমি দখল করব।” এছাড়া আওয়ামী লীগের প্রার্থী হয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলেও তিনি মাত্র ৩ ভোট পান। বর্তমানে তিনি বিএনপি পরিচয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।
এসময় এলাকার আরও কয়েকজন ভুক্তভোগী বক্তব্য দেন। শহিদুল ইসলাম বলেন, উক্ত জমি হারি নিয়ে চাষ করি। কিন্তু জমিতে গেলে গণেশ বাহিনী আমাদের উপর হামলা করে। পরে আমাদের নামে মিথ্যা মামলা দেয়। শরফুল গাজী জানান, আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে কবরস্থান পর্যন্ত দখল করেছে। পুলিশ দিয়ে হয়রানি করেছে। এমনকি আমার পিতাকে মারধর করে পুলিশ দিয়ে ধরিয়েছে। এর পরপরই আমার পিতার মৃত্যু হয়। রিমা আক্তার বলেন, শত্রুতা করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। কল্যাণী দাস অভিযোগ করেন, রফিকুল ইসলাম দাদাভাইয়ের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। অথচ তিনি সবসময় বিপদে আমাদের পাশে দাঁড়ান।
জোহুরুলের দাবি, তালার হরিশচন্দ্রকাটি মৌজার ১১১৯, ১১৩৩ ও ১১০৯ সাবেক দাগে ননী গোপাল, কৃষ্ণ গোপাল ও গৌরপদ গোপালের কাছ থেকে তার পিতা প্রায় ৫০ বছর আগে ১৫৫ শতক জমি ক্রয় করেন। সেই জমিই বর্তমানে তরুণ কান্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছেন। এসময় তিনি তরুণ কান্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ